ভাতিজিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে আড়াই বছরের শিশু নুজাইফাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট চাচির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত চাচি কল্পনা আক্তারকে (১৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নুজাইফা ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।