রিপাবলিক বাংলা ছাড়লেন সেই ময়ূখ রঞ্জন ঘোষ
ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।