বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ফলে, ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ওই সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।