জামায়াত আমিরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।