চন্দ্রা মহাসড়কে ভাসমান দোকানের দৌরাত্ম্য, নিষ্ক্রিয় হাইওয়ে পুলিশ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানামুখী পরিকল্পনা। তবে এসব পরিকল্পনার বাস্তবায়নে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশে। ফলে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট ও ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন পরিবহন চালক ও সড়ক ব্যবহারকারীরা।