মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
| ৮ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের শিক্ষা মানচিত্রে 'ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ' কেবল একটি নাম নয়, এটি একটি আস্থার প্রতীক। কিন্তু আমরা কজন জানি, বেইলি রোডের এই প্রাঙ্গণটি যার নামে, তিনি জন্মসূত্রে কোনো বাঙালি ছিলেন না? এমনকি এশীয়ও ছিলেন না! তিনি ছিলেন সুদূর ইউরোপের অস্ট্রিয়ার এক অকুতোভয় নারী।