বগুড়ায় ১০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্প দুটির উদ্বোধন করেন।