ভিসা আবেদনকারীদের যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে দীর্ঘ প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা বন্ধ ছিল। তবে গত ২৮ জুন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটন ভিসা সেবা চালু হয়। চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে।