‘ভুয়া কমিটি’ নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা
দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচার করার অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।