জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছে একটি প্রতারক চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এ চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।