রাজধানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কা, নিহত ২
রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে ‘ভূইয়া পরিবহন’ নামের বাসচাপায় দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছেন।