কাল ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পরামর্শসহ মিলবে যেসব সেবা
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করবেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।