জামায়াতের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত ইসলামের আলোচিত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত থেকে ভোট চেয়েছেন।