ভোট বর্জন নয়, ফলাফল নিয়েই ফিরব: জামায়াত প্রার্থী
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেছেন, গণতন্ত্রের স্বার্থে তারা ভোট বর্জন করছেন না; বরং ফলাফল নিয়েই বাড়ি ফিরবেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।