হেঁটেই মক্কার পথে রওনা দিলেন দুলাল
আর্থিক সামর্থ্য নেই, নেই উড়োজাহাজের দামি টিকিট কাটার সংস্থান। কিন্তু হৃদয়ে আছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার এক অদম্য আকুলতা। সেই স্বপ্ন পূরণেই আকাশপথ কিংবা যানবাহন নয়, নিজের দুই পায়ের ওপর ভরসা করেই সৌদি আরবের মক্কার উদ্দেশে রওয়ানা হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)।