ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।