ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ঠিকানা এখন শ্রীলঙ্কার কারাগার
ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মনজ্যোৎ কালরার কঠিন সময় যেন শেষ হচ্ছে না। লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার হওয়া এই ক্রিকেটারের জামিন আবেদনও খারিজ করে দিয়েছেন শ্রীলঙ্কার আদালত।