আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। এদিন বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। এ সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।