ভারতের মন্তব্য প্রত্যাখ্যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ‘বাস্তবতা বিবর্জিত ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।