সংসদে মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, জানাল সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার কার্যালয়, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য বিকল্প হিসেবে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।