বুধবার, ১৭ জুন ২০২৬
| ৩ আষাঢ় ১৪৩৩
দেশে প্রথমবারের মতো সরকার ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবালয়ে বুধবার (১৭ জুন) সরকারি অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।
সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবালয়ে বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের সাক্ষাৎ হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে।
দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে—একবার সংসদ সদস্য হিসেবে, আরেকবার সংস্কারের জন্য। নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।