কক্সবাজারের পর্যটনে মন্দা, শত কোটি টাকা ক্ষতির শঙ্কা
দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে পবিত্র রমজান শুরু হওয়ার পর পর্যটক উপস্থিতি হঠাৎ করেই কমে গেছে। ফলে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর বিভিন্ন খাতে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পুরো রমজান মাসজুড়ে কক্সবাজারের পর্যটন শিল্পে কয়েক শত কোটি টাকার ক্ষতি হতে পারে।