সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর বীর প্রতীক খেতাব বাতিল
সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের স্বামী মরহুম অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। সেই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধা কি না, তা-ও যাচাই-বাছাই করা হবে।