অবিলম্বে মব কালচার বন্ধের আহ্বান শফিকুর রহমানের
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মব কালচারসহ সব ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।