ভারতের কারাগারে বাংলাদেশি মৃত্যু, মরদেহ ফিরল ৩৬ দিন পর
ভারতের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর ৩৬ দিন পর খাইরুজ্জামান (৪২) নামে এক বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চেংড়াবান্দা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।