বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতে কারাভোগের সময় মারা যাওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়।