মশা নিধনে জিরো টলারেন্স নীতি ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশা নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক জরুরি সভায় তিনি এই ঘোষণা দেন।