সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে জনতার ঢল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় ধর্মীয় এ সমাবেশ। এটি চলবে বেলা ২টা পর্যন্ত। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।