নারী-শিশু নির্যাতন-হত্যায় জাতি লজ্জিত: মহিলা জামায়াত
নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।