অটোরিকশায় পাওয়া গেল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযান টের পেয়ে অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।