মায়ের জানাজায় এসে মাফ চাইলেন রানা প্লাজার রানা
মায়ের জানাজায় প্যারোলে সাভারে এসে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত হয়ে সকলের কাছে মাফ চেয়েছেন। এসময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে প্যারোলে ছাড়া পেয়ে তার মায়ের জানাজায় আসেন সোহেল রানা। মৃত মজিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।