মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে মহাজালিয়াতি
বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার সর্বোচ্চ পবিত্র স্থান, যেখানে মেধা আর যোগ্যতার ভিত্তিতে তৈরি হওয়ার কথা আগামীর ভবিষ্যৎ। কিন্তু সেই বিদ্যাপীঠেই যদি নিয়মনীতির তোয়াক্কা না করে, নথিপত্র গোপন করে পছন্দের প্রার্থীকে শিক্ষক বানানোর জন্য কার্পেট বিছিয়ে দেওয়া হয়, তবে মেধার মূল্যায়ন হবে কোথায়?