চাকরিচ্যুত নৌবাহিনী কর্মকর্তার মামলায় দিশাহারা পরিবার
বাবা-মা, দুই ভাই এবং এক বোন নিয়ে পরিবার। কিন্তু পরিবারের দুই ভাইয়ের মধ্যে বড় জনের কারণে পুরো পরিবার এখন ছন্নছাড়া। পরিবারের অভিভাবক বাবা মারা যাওয়ার পর সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বড় ভাই হয়ে উঠেছেন মরিয়া। নিজ পরিবারের সদস্যদের নামে করেছেন একের পর এক মিথ্যা মামলা। মামলার সংখ্যা দাঁড়িয়েছে ডজনেরও ঊর্ধ্বে। পারস্পরিক দ্বন্দ্বে পুরো পরিবার এখন সর্বস্বান্তের পথে। নিজের মা পর্যন্ত ছেলের বিরুদ্ধে জালিয়াতি মামলা করতে বাধ্য হয়েছেন। বোন এবং বোন জামাই হচ্ছেন হয়রানির শিকার। এমন অবাক করা ঘটনা ঘটেছে খুলনায়।