বার্সার নায়ক নাকি ইউনাইটেডের বোঝা, শেষ কোথায় থামবেন রাশফোর্ড
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ক্লাব ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন মার্কাস রাশফোর্ড। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলছেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু তাকে পাকাপাকিভাবে কাম্প ন্যুতে রেখে দেওয়ার বিষয়টি এখনো ধোঁয়াশায়, কারণ দুই ক্লাবের মধ্যে দলবদলের অঙ্কে কোনো সমঝোতা হয়নি।