মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
আবারও বড় ধরনের রদবদল ঘটেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে বরখাস্ত করা হয় বলে পেন্টাগন সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।