ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: মাসুমা হাদি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ‘ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’