একসঙ্গে মা-ছেলের এসএসসি পরীক্ষা
বয়স যে শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের লালপুর উপজেলার ফুলঝড়ি বেগম (৪০)। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে চলতি বছর ছেলে মনিরুল ইসলামের (১৫) সঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মা ও ছেলের একসঙ্গে পরীক্ষা দেওয়ার এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।