মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে: গোলাম পরওয়ার
শুধু পশু কুরবানি করলেই চলবে না, মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৮ মে) খুলনার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।