নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ঘরের পাশে মিলল মরদেহ
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিনের মাথায় নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।