বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
| ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শরীয়তপুর জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কিংবা ক্যাম্পাসে অস্থায়ী গরুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনের জায়গা। সেখানে পশুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।