মুক্তিপণ দিয়ে ১৩ দিন পর ছাড়া পেলেন ছয় জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে শনিবার (২ মে) ভোররাতে বাড়ি ফিরেছেন ছয় জেলে। গত ২০ এপ্রিল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।