ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৪ মার্চ) সকালে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে দেশের হাজার হাজার উপাসনালয়ে কর্মকর্তরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।