বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সৌদি আরব
বার্ড ফ্লুর সংক্রমণকে কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ডিম ও মুরগি আমদানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।