রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। তার নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফর সঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।