মাগুরার নতুন ডিসি মোতাকাব্বীর আহমেদ
মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেতাকাব্বীর আহমেদ। সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ।