যুক্তরাষ্ট্রের সেই লাল কার্ড বিতর্কে চমক, ১৭ সদস্যকে না জানিয়েই সিদ্ধান্ত!
যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিতর্ক থামছেই না। এবার সামনে এসেছে আরও চমকপ্রদ তথ্য, ফিফার ১৮ সদস্যের ডিসিপ্লিনারি কমিটির মাত্র একজনের সিদ্ধান্তেই নাকি বাতিল হয়েছিল বালোগানের নিষেধাজ্ঞা।