২০২৭ বিশ্বকাপের আগে রোহিতকে নিয়ে নতুন সমীকরণ
রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা যেন থামছেই না। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় ভারতের অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি বিসিসিআই। এর মধ্যেই রোহিতকে নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ দাবি করেছেন, রোহিত শর্মা এখনো অবসর নিয়ে ভাবছেন না।