আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনলেন নবী
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পের জন্যে হেরে যায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক ভাবে হেরেছে রশিদ-নবীরা। জোড়া সুপার ওভারের পরও প্রোটিয়াদের হারাতে পারেনি আফগানরা। এমন হারের পর শাস্তির মুখে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ নবী।