চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান
চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ রুহুল কবীর খান। সোমবার (১৬ মার্চ) বিকেলে জেলার ৩১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন তিনি । নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।