ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে: ডিএমপি কমিশনার
ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। যে কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না নামে সেজন্য মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।